
মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে ২জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। সোমবার (০৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার সময় পাংশা উপজেলার পিড়ালীপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ইয়ামিন হোসেন (১৯), হোসেনডাঙ্গা গ্রামের নিরঞ্জন রাজবংশীর ছেলে রতন রাজবংশী (২৩) সহ এজাহারনামীয় ৩ জনসহ অজ্ঞাতনামা ১০-১২ জন পাংশা থানার কলিমহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিন পাশে একেএম রফিক উদ্দিন পান্না মিয়ার লিচু বাগানের ভিতরে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়া সমবেত হয়। কলিমহর ইউনিয়নসহ আশপাশ এলাকায় ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করছিল। পাংশা থানার এসআই মোঃ মিনহাজ উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। এসময় এজাহারনামীয় ৩ জনসহ অজ্ঞাতনামা ১০-১২ জন পালিয়ে যায়। ধৃত আসামীদের নিকট থেকে দুইটি জিআই পাইপ ও সাইকেলের ফ্রি দ্বারা তৈরী চাইনিজ কুড়াল, দুইটি লোহার রড, একটি হকিস্টিক, ১ টি সাদা রংয়ের নাইলনের রশি ২০ ইঞ্চি উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মোঃ মিনহাজ উদ্দিন বাদী হয়ে পাংশা থানায় মামলা দায়ের করেছেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, মামলায় ধৃত আসামীদেরকে গ্রেপ্তার পূর্বক মঙ্গলবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
