রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশি‌বির

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

 

রুবেলুর রহমান : রাজবাড়ী‌তে এসএসসি/দা‌খিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দি‌য়েছে ইসলামী ছাত্রশি‌বির।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দি‌কে রাজবাড়ী কনভেনশন সেন্টারে ইসলামী ছাত্রশি‌বির রাজবাড়ী জেলা শাখার উদ্দ্যো‌গে এই সংবর্ধনা অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থী‌দের হা‌তে ফুল ও উপহার তু‌লে দি‌য়ে সংব‌র্ধিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখন, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

অন‌্যা‌ন্যের বক্তব‌্য রা‌খেন, রাজবাড়ী জেলা জামায়া‌তে ইসলামীর আমির নূরুল ইসলাম, ইসলামী ছাত্রশি‌বি‌র রাজবাড়ী জেলা শাখার সভাপ‌তি আবু তা‌হের এম তানভীর প্রমূখ।

প্রধান অ‌তি‌থি ব‌লেন, আমা‌দের দে‌শে মেধাবীদের সাম‌নে যে‌তে বাধাগ্রস্থ করা হয়। মেধার মূল‌্যায়ন হয় না। দুই বছর আগে ৫৬ শতাংশ কোটা বিল্লু‌প্তির দা‌বি‌তে আন্দোলন কর‌তে হ‌য়েছে। ‌‌তখন ভে‌বেছিলাম অসংখ‌্য মানু‌ষের র‌ক্ষের বি‌নিম‌য়ে এই ব‌্যবস্থার প‌রিবর্তন ঘট‌বে, কিন্তু নতুন সরকার এসে নানাভা‌বে মেধা‌বি‌দের থা‌মি‌য়ে দেবার চেষ্টা কর‌ছে। বিশ্ববিদালয় গু‌লো‌তে সিট আছে ৭০ হাজা‌রের মত, কিন্তু সারা‌দে‌শে জি‌পিএ-৫ পে‌য়েছে ১ লক্ষ ১৬ হাজারের বে‌শি শিক্ষার্থী। ফ‌লে জি‌পিএ-৫ প্রাপ্ত অ‌নে‌কে চান্স পা‌বে না। তারপরও তোমা‌দের চেষ্টা অব‌্যাহত রাখ‌তে হ‌বে।

তি‌নি ব‌লেন, সরকারী বড় কর্মকর্তা, মন্ত্রী-এম‌পিরা দূর্ণী‌তির সা‌থে জ‌রিত। এবং সং‌স‌দের অ‌নেক সাংসদ ঋণ খেলা‌পি। যারা ব‌্যাংক থে‌কে টাকা নি‌য়ে ফেরত দেয় নাই। ইসলামী ছাত্রশি‌বির এই অবস্থা থে‌কে সবাইকে বে‌র ক‌রে আনার জন‌্য কাজ কর‌ছে। আমা‌দের শিক্ষা ব‌্যবস্থায় সব‌কিছু ভাল ভা‌বে শিখালে আজ দূর্ণী‌তিগ্রস্থ জা‌তি হতাম না। এই কা‌র‌ণে আমরা পি‌ছি‌য়ে যা‌চ্ছি। দেশ‌কে ভাল রাখাসহ এগি‌য়ে নি‌তে হ‌লে অ‌নেক কিছু প‌রিবর্তন এবং তোমা‌দের স্বপ্ন দেখ‌তে হ‌বে। ইসলামী ছাত্রশি‌বির‌কে স‌রকার নানাভা‌বে ঠেকি‌য়ে রাখার চেষ্টা কর‌লেও আমরা শক্ত প্রতিবাদ জা‌নি‌য়েছি। এবং আমা‌দের ঠে‌কি‌য়ে রাখা যা‌বে না। আগামী‌তে আবারও আন্দোলন কর‌তে হ‌লে সবাই প্রস্তুত থাকবো ইনশাল্লাহ।

এদি‌কে সংবর্ধনা অনুষ্ঠান শুরুর পূ‌র্বে ইসলামী সঙ্গীত প‌রি‌বেশন ক‌রেন চেতনা শিল্প‌গোষ্ঠী।

এ সময় জেলা জামায়া‌তে ইসলামী, ছাত্রশি‌বির সহ অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপ‌স্থিত ছি‌লেন।