
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদে এমপি’র অফিসের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর রশিদ। এসময় রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাবেক সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু, সৈয়দ নুরে শামস নওরোজ, সাবেক সংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, সহ-সভাপতি আসাদুজ্জামান, জাফর আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর আত্নার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
