পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রাজবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ

লেখক:
প্রকাশ: ৭ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকদল। বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী জেলা শ্রমিকদলের উদ্দ্যোগে দলীয় কার্যালয় থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা।
মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক ও বড় বাজার এলাকা প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল গফুর মন্ডল ও সাধারন সম্পাদক মোঃ শাহআলম আলী।
বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নানা ধরনের ষড়যন্ত্র করছে।রাজবাড়ী শ্রমিকদল ওই ষড়যন্ত্র সফল হতে দেবে না। ষড়যন্ত্র রুখে দিতে শ্রমিকদল রাজপথে ছিল, আছে এবং থাকবে।
অন্যান্যের মধ্যে রাজবাড়ী সদর উপজেলা শ্রমকিদলের সভাপতি লালন শেখ, সাধারণ মজনু মোল্লা, পৌর সভাপতি হারুন অর রশিদ, পাংশা উপজেলা শ্রমিকদলের সোবহান মিয়া, পাংশা পৌর শ্রমিকদলের সভাপতি শহিদ সরদার, জেলা পরিবহন শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা হকারর্স দলের আব্দুস সাত্তার বিশ্বাস সহ সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।