
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর পাংশা থানা পুলিশের অভিযানে ৫টি চোরাই বৈদ্যুতিক মিটার উদ্ধারসহ বুদ্ধদেব প্রামানিক বিধান (২৪) নামে একজন আসামীকে গ্রেপ্তার করেছে। সে পাংশা উপজেলার পাংশা বাবুপাড়া গ্রামের বাসুদেব কুমার প্রামানিক বাবলুর ছেলে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গত ০৩ অক্টোবর রাত ৩ টার সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা পাংশা থানার বাবুপাড়া গ্রামের সবুজ কুমার বসাকের বসত বাড়ীসহ পার্শ্ববর্তী নিমাই চন্দ্র বসাক, রানা বিশ্বাস নিখিলসহ আশেপাশের বাড়ি থেকে ৫ টি বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে যায়। গত ০৫ অক্টোবর দুপুর ১২ টার সময় পাংশা থানার বাবুপাড়া ইউনিয়নের সবুজ কুমার বসাকের বাড়ীর উত্তর পাশে বাগানে চোরাই বৈদ্যুতিক মিটারগুলি রাখতে আসলে স্থানীয় লোকজনের সহায়তায় আসামী বুদ্ধদেব প্রামানিক বিধানকে ৫ টি বৈদ্যুতিক মিটারসহ গ্রেপ্তার করা হয় । এ ঘটনায় সবুজ কুমার বসাক বাদী হয়ে পাংশা থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীকে গ্রেপ্তার করে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
