কালুখালীত হোগলাডাঙ্গী এমআই কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে
oppo_0

ফজলুল হক : রাজবাড়ীর কালুখালী উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান হোগলাডাঙ্গী মোহাম্মাদীয়া ইসলামিয়া মডেল কামিল মাদ্রাসায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এরই অংশ হিসেবে ঔষধি গাছসহ মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা পর্যায়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোগলাডাঙ্গী মোহাম্মাদীয়া ইসলামিয়া মডেল কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রতিনিধি ও সহ-সভাপতি প্রফেসর ডা. আহাম্মদ আলী। এর আগে হোগলাডাঙ্গী কবরস্থানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা, প্রাক্তন জাতীয় পরিষদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মরহুম আলহাজ্ব এ.বি.এম. নুরুল ইসলামের কবর জিয়ারত করা হয়। পরে মৃগী ইউনিয়নের খড়গড়িয়া গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম মুনতাজ উদ্দিন সিকদারের ছোট ভাই মরহুম ওহাব সিকদারের কবরও জিয়ারত করেন উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী,কালুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও প্রতিষ্ঠানের বিদ্যোৎসাহী সদস্য মোঃ মাসুদ রুমি, বিএনপি নেতা মোঃ শাহজাহান বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ হানিফ, বিদ্যোৎসাহী সদস্য মোঃ আবুল কালাম আজাদ বিশ্বাস, মৃগী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান বিশ্বাস, অভিভাবক সদস্য মোঃ আব্বাস আলী সুপার বাংলাদেশ হাট নেছারিয়া দাখিল মাদ্রাসা, অভিভাবক সদস্য সহকারী মৌলভী মোঃ হায়দার আলী, শিক্ষক মোঃ ফারুক হোসেন ও মোঃ সবদার ফকিরসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যেও পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, আলহাজ্ব এ.বি.এম. নুরুল ইসলামের প্রতিষ্ঠিত হোগলাডাঙ্গী মোহাম্মাদীয়া ইসলামিয়া মডেল কামিল মাদ্রাসাটি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।