
স্টাফ রিপোর্টার : ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রাজবাড়ী সদরের খানগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম গনির মতবিনি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার খানগঞ্জের গোবিন্দপুর দাখিল মাদরাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন আবুল কাসেম খান।
সভায় সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম গনি, খানগঞ্জ ইউনিয়ন বিএনপি সদস্য সচিব শহিদুল ইসলাম আর্মি, সাংগঠনিক সম্পাদক আলীম মোল্লা, কাদের মোল্লা, আব্দুস সালাম, মমিন মোল্রা, খৈয়ম শেখ, কাউসার আলী,আঃ জলিল খান প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় শহিদুল ইসলাম গনি বলেন, নির্বাচিত হলে সন্ত্রাস, দুর্নীতি ও মাদক মুক্ত সুখী সমৃদ্ধশালী সমাজ গঠন করবো। তিনি এজন্য সকলের সহযোগীতা কামনা করেন।
