oppo_2

ফজলুল হক : রাজবাড়ী জেলাধীন কালুখালীতে রতনদিয়া বিক্রয় কেন্দ্রে স্বল্পমূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাউল বিতরণ। উপজেলার ৭টি ইউনিয়নে ২৭ জন ডিলারের মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এ স্বল্প মূল্যের চাউল সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে। চাউল বিতরণ কালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তারিকুল ইসলাম সবুজ বিভিন্ন চাউল বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন বৃহস্পতিবার ৮ অক্টোবর উপজেলার ১নং রতনদিয়া ইউনিয়ন এর পশ্চিম রতনদিয়া ডিলার মোঃ বাবুল হোসেন এর চাউল বিক্রয় কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চাউল বিতরণে পরিদর্শন কালে দেখা যায় ১৫ টাকা কেজি দামে উপকারভোগী ভোক্তার মাঝে প্রতি কার্ড ধারীর মধ্যে ৪৫০ টাকা হিসাবে মোট ৫৪৭ জন কার্ড ধারীরকে এচাউল সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে এ সময় ট্যাগ অফিসার হিসাবে পলাশ মন্ডল, উপজেলা জাতীয়তাবাদ স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন সাইফুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
