
মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলিশকোল কলেজপাড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী রুবেল মাহমুদ সুমনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) রাতে ইলিশকোল কলেজপাড়ায় স্থানীয়দের উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উঠান বৈঠকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী রুবেল মাহমুদ সুমনের বিভিন্ন কর্মকাণ্ড, এলাকার উন্নয়ন এবং জনকল্যাণমূলক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। তারা এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে রুবেল মাহমুদ সুমনের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন এবং তাঁর প্রতি সমর্থন জানান।
এ সময় চেয়ারম্যান প্রার্থী রুবেল মাহমুদ সুমন স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
