
সিরাজুল ইসলাম : স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। কিন্তু বাস্তবে দেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে এই অধিকার আজও অধরাই রয়ে গেছে। তেমনই একটি এলাকা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা, যমুনা বেষ্টিত বেতকা, রাখাল গাছির মানুষ। এই এলাকার অন্তত ৬ হাজার মানুষ পর্যাপ্ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মঙ্গলবার ( ১৩ অক্টোবর) সকালে উত্তাল পদ্মা নদী পাড়ি দিয়ে জনবিচ্ছিন্ন দূর্গোম চর রাখাল গাছি ও বেতকায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান এবং আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রোমেল হাসানসহ একটি টিম গিয়েছিলেন সেখানে। জানা যায় প্রাথমিক চিকিৎসা সেবা দিতে এবং ঔষধ দিতে এই দক্ষ টিম সেখানে পৌঁছায়।
এ-সময় চিকিৎসা নিতে আসা রোগীরা বড় বড় ডাক্তার দেখে আনন্দিত হন। তারা বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। ডাক্তাররা তাদের প্রাথমিক চিকিৎসা ও ঔষধ প্রদান করেন। বড় সমস্যা গুলোর জন্য হাসপাতালে আসতে বলেন। জানাযায় সপ্তাহে একদিন একজন সিএইচসিপি সেখানে গিয়ে দিয়ে আসার কথা থাকলেও সেটা নিয়মিত তিনি করেন না।
