কালুখালীতে জোরপূর্বক জমি দখলের অভিযোগে আদালতে মামলা

লেখক:
প্রকাশ: ৭ ঘন্টা আগে
Oplus_131072

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের লাড়িবাড়ী গ্রামে জোর পূর্বক আইয়ুব আলী মন্ডলের পাঁচ শতাংশ জমি দখল করে নিয়েছে একই এলাকার জিরো মন্ডল, লুৎফর মন্ডল, লতিফ মন্ডল, বারেক মন্ডল, রমজান মন্ডল গং বলে অভিযোগ করেছেন আইয়ুব আলী মন্ডল।
আইয়ুব আলী মন্ডল এ বিষয়ে সোমবার রাজবাড়ীর আদালতে ১০৭ /১১৪/ ১১৭ (গ) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগে প্রকাশ, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল আয়ুব আলী মন্ডল ও জিরো মণ্ডল গংদের সাথে। এ নিয়ে একাধিকবার বিভিন্ন ভাবে সালিশ মিমাংসার চেষ্টা চললেও জিরু মন্ডল গং তা না মেনে জোরপূর্বক জমি দখল করে নিয়েছে।
আইয়ুব আলী মন্ডল বলেন, সোমবার সকালে আমার লাড়িবাড়ী মৌজার ২৪৭৪ নং দাগের ১০ শতাংশ জমির মধ্যে পাঁচ শতাংশ জমি জোর পূর্বক দখল করেছে। বহিরাগত সন্ত্রাসী ও বিভিন্ন লোকজন সাথে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার জমি দখল করেছে একই সাথে আমাকে জীবননাশের হুমকি দিয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একাধিকবার থানা ও ক্যাম্প পুলিশকে বিষয়টি অবগত করলেও কোন সুরাহা পায়নি। গত কয়েকদিন আগে মৃগী ক্যাম্প থেকে সালিশ করে ফেরার পথে আমাদের উপর হামলা চালানো হয়। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সেই সাথে বাকি জমি দখল করে নিবে বলে শঙ্কায় রয়েছি।
এ ব্যাপারে স্থানীয়রা বিভিন্ন সময় মিমাংসা করে দেয়ার চেষ্টা করলেও জিরু মন্ডল গং তা না মেনে ক্ষমতার প্রভাব বিস্তার করে আমাদের জমি জায়গা দখল করে নেয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে আমার পাঁচ শতাংশ জমি সকালে দখল করে নিয়েছে। এ নিয়ে কালুখালী থানা পুলিশকে একাধিকবার আমরা অভিযোগ দিয়েও কোন সুরাহা পাইনি।
এ ব্যাপারে জিরো মন্ডলের সাথে কথা বলার চেষ্টা করা হলে তার ব্যবহৃত ফোন নাম্বারটি দীর্ঘ সময় বন্ধ পাওয়া যায়। এসএমএস করলেও তার কোন উত্তর পাওয়া যায়নি।