রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৫ আসামী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৩ দিন আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে সিআর মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামীসহ অন্যান্য মামলার ওয়ারেন্টভূক্ত ৫ জন আসামীকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার ( ১৩ অক্টোবর) রাজবাড়ী থানা পুলিশ সিআর মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী রাজবাড়ী সদর উপজেলার কোলা গ্রামের মৃত ইমান আলী মন্ডলের ছেলে মোঃ আয়ুব আলী মন্ডল, অন্যান্য মামলার ওয়ারেন্টভূক্ত আসামী কল্যাণপুর গ্রামের আরেক ব্যাপারীর ছেলে আলী ব্য্যাপারী, লক্ষীনারায়নপুর গ্রামের খোরশেদ আলম মিয়ার ছেলে দেলোয়ার মিয়া, ঘিমোড়া গ্রামের ননি মোল্লার ছেলে খোরশেদ আলম (৩৬), চর লক্ষীপুর গ্রামের ছামাদ মুন্সির ছেলে দেলোয়ার হোসেনকে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, আসামীদেরকে মঙ্গলবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।