
স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সারাদিনব্যাপী অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. খালেদ পাভেল, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন প্রমুখসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
