
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অননুমোদিত ঔষধ বিক্রয় এবং রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত এন্টিবায়োটিক বিক্রয়ের দায়ে ৪ টি ওষুধের দোকানকে (ফার্মেসি) মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সুত্রে জানাযায়, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলাধীন উজানচর বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অননুমোদিত ঔষধ বিক্রয় এবং রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত এন্টিবায়োটিক বিক্রয়ের দায়ে ৪ টি প্রতিষ্ঠানকে ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩ এর ৪০(ঘ) এবং ৪২ (২) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ধারা ৫৪ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ মুনতাসির হাসান খান বলেন, উপজেলায় অননুমোদিত ঔষধ বিক্রয় এবং রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত এন্টিবায়োটিক বিক্রয়ের দায়ে ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জনস্বার্থে ও ওষুধের বাজারে শৃঙ্খলা ফেরাতে এই ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
