পাংশায় মোবাইল কোর্টে ৫ মাদকসেবী ও জুয়ারুকে কারাদণ্ড ও অর্থদণ্ড

লেখক:
প্রকাশ: ১১ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর পাংশায় মোবাইল কোর্টে মাদকসেবী ও জুয়ারুকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত আড়াই টার সময় পাংশা থানা পুলিশ পাংশা থানার হাবাসপুর এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ও জুয়া খেলা অবস্থায় আসামী পাংশা উপজেলার চর আফড়া গ্রামের ইউনুচ প্রামানিকের ছেলে এনামুল, ওমর আলী শেখের ছেলে ওয়াজ শেখ, আক্কাস প্রামানিকের ছেলে মোঃ সামসুল প্রামানিক, চরঝিকড়ী গ্রামের নায়েব আলী সরদারের ছেলে হামিদ সরদার, মহিষালা গ্রামের মৃত আনন্দ কুমার সরকারের ছেলে প্রান্তষ সরকারদের আটক করে। পরে পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদ আহম্মেদকে সংবাদ দিলে তিনি মোবাইল কোর্টের মাধ্যমে ৭ দিনের করে কারাদণ্ড প্রদান করে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্তদেরকে রাজবাড়ী কারাগারে প্রেরণ করা হয়েছে।