রাজবাড়ীতে ২ দিনের সফর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

লেখক:
প্রকাশ: ১০ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর আগামী ২০ ও ২১ অক্টোবর রাজবাড়ী জেলায় সরকারি সফরে আসছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক সরকারি পত্রে এ সফরসূচির তথ্য নিশ্চিত করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর সকাল সাড়ে ৭ টায় তিনি ঢাকার বাসভবন থেকে সড়ক ও নৌপথে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ১১ টায় গোয়ালন্দ উপজেলায় উপস্থিত হবেন। এরপর দুপুর সাড়ে ১১ টা থেকে ১টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করবেন। দুপুর দেড় টায় রাজবাড়ী সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ ও উপস্থিতি। দুপুর আড়াই টায় রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করবেন। একই দিন বিকেল ৪ টায় বালিয়াকান্দি উপজেলার উদ্দেশ্য যাত্রা। বিকেল পৌনে ৫টায় বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন এবং সন্ধ্যা সোয়া ৭ টায় কালুখালী উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন শেষে রাত ৯ টায় পাংশা নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন তিনি।
পরের দিন ২১ অক্টোবর সকাল সাড়ে ৯ টায় পাংশার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করবেন। এরপর সন্ধ্যা ৬ টায় পাংশা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং রাত ১১ টায় ঢাকার নিজ বাসভবনে পৌঁছাবেন।
এই সফরে উপদেষ্টার সাথে সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর সরকারি একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) শেখ মেহেদী ইসলাম, ব্যক্তিগত কর্মকর্তা মোঃ তৌহিদুর রাহী অর্ণব এবং গানম্যান মুহাম্মদ আজিম। উপদেষ্টার এই সফরটি একটি সম্পূর্ণ সরকারি সফর বলে পত্রে উল্লেখ করা হয়েছে।