রাজবাড়ীতে হাজতি মাদক ব্যবসায়ীর মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ ঘন্টা আগে

সোহেল রানা : রাজবাড়ী কারাগারে থাকা মাদক মামলার সাধারণ হাজতি নং-৪৫৯/২৬, নারায়ণ চন্দ্র দাস (৭০) চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে৷ তিনি রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর ৩ নং ওয়ার্ডের মৃত ননী গোপাল দাসের ছেলে।
তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দঘাট থানার মামলা নং-১৭, তারিখ-২৮/০২/২৬ খ্রিঃ, জিআর-২৯/২৬।
ধারাঃ ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(গ) আসামী ছিলেন। তার acute Coronary Syndrome. রোগ ছিল।
রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার শাহাদাত হোসেন বলেন, গত ১৭ অক্টোবর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে ভর্তি করেন। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তাকে ১৭ অক্টোবর রাত ১০ টায় ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ অক্টোবর দিবাগত রাতে তার মৃত্যু হয়।
সুরতহাল ও ময়নাতদন্ত শেষে ফরিদপুর জেলা কারাগার কর্তৃপক্ষ তার মরদেহ বন্দির পরিবারের কাছে হস্তান্তর করেন।