রাজবাড়ী জেলা শহরে মাদকসহ আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

লেখক:
প্রকাশ: ১ দিন আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযান ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক সেবনের দায়ে গত মঙ্গলবার (১০ নভেম্বর) ৪ জন ব্যক্তিকে সামারি ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানকালে আটককৃত ব্যক্তিদের হেফাজত থেকে মাদকদ্রব্য উদ্ধার হওয়ায় সংশ্লিষ্ট অপরাধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের এরেন্দা গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ আজিজুল ইসলাম (২৭) তাঁর নিকট থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক সেবনের দায়ে ১৪ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এরেন্দা গ্রামের মৃত আফসার মোল্লার ছেলে মোঃ হাসিরুল মোল্লা (৪০) নিকট থেকে ১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক সেবনের দায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ সোহাগ মিয়া (২৬) নিকট থেকে ১ পুড়িয়া গাঁজা উদ্ধার এবং মাদক সেবনের দায়ে ১২ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার টুঙ্গিপাড়া গ্রামের এ এইচ এস মোহাম্মদ আলী খানের ছেলে বর্তমান রাজবাড়ী পৌরসভার ওয়াজেদ প্লাজার মোঃ সাম্মাস আলী খান (২২) নিকট থেকে ১ পুড়িয়া গাঁজা উদ্ধার এবং মাদক সেবনের দায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রাজবাড়ী থানা পুলিশ মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধ, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা তৎপর রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজবাড়ী থানা পুলিশের এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।