পাংশায় মোবাইল কোর্টে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ৩ মাস কারাদণ্ড

লেখক:
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যবৃন্দ পাংশা থানার সুবর্নখোলা এলাকায় মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ছাইভাঙ্গা গ্রামের মৃত হাসেন আলী মন্ডলের ছেলে মোঃ আজিজ মন্ডল (৫৫) দেহ তল্লাশি কালে ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করা হয়।পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক আসামীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ একশত টাকা অর্থদণ্ড প্রদান করেন।