পাংশায় গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

মাসুদ রেজা শিশির : স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক পাংশা উপজেলা প্রশাসনের সহায়তায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের জন্য মাস ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের ৪০ জন গ্রামপুলিশ নিয়ে বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এনআইএলজির মহা পরিচালক মোঃ আমিনুল ইসলাম। প্রশিক্ষণ কোর্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনছার ও প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার মোঃ জুয়েল রানা, সহকারী পুলিশ সুপার মোঃ রাকিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ প্রমুখ।
প্রশিক্ষণ কোর্সে স্বাগত বক্তব্য রাখেন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক। এ ছাড়াও পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গিয়াস উদ্দিন, উপজেলা কৃষি অফিসার তোফাজ্জেল হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও দশটি ইউনিয়নের প্রশিক্ষনে অংশগ্রহণকারী ৪০ জন গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভিন বলেন, বুনিয়াদি প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে আত্মনির্ভরশীলতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে সক্ষম হবেন বলে আশা করি। একই সাথে আপনারা বিভিন্ন সময় যেহেতু অনলাইন ভিত্তিক তথ্য আদান প্রদান করতে হয় সেক্ষেত্রে এ বিষয়টির উপরও আপনারা গুরুত্ব দিবেন।