কানে হেডফোন নিয়ে বালিয়াকান্দিতে রেল লাইনে হাটার সময় ধাক্কায় কৃষকের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৯ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দিতে কানে হেডফোন নিয়ে গান শুনতে শুনতে রেল লাইন দিয়ে হেটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় পড়ে গিয়ে ছাব্বির মৃধা (১৮) এক কৃষকের মৃত্যু হয়েছে। সে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতি মোহন গ্রামের সহিদ মৃধার ছেলে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে কালুখালী-ভাটিয়াপাড়া রেল সড়কের বালিয়াকান্দি উপজেলার জামালপুর ফুটবল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাব্বির হেডফোন কানে লাগিয়ে গান শুনছিল। রেল লাইন দিয়ে হাটার সময় জামালপুর বাজার ফুটবল মাঠ সংলগ্নে রেলের পাশ দিয়ে হাঁটছিল। হঠাৎ করে ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালীগামী রেল তাকে সতর্ক করলেও হেডফোনের কারণে হুইসেল শুনতে পায় না। ধাক্কা লেগে রেল লাইনের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ছাব্বির মৃধার চাচা আলতাব মৃধা বলেন, আমি জামালপুর বাজারের মধ্যে ছিলাম। শুনে গিয়ে দেখি ভাতিজা ট্রেনের ধাক্কায় মারা গেছে।
রাজবাড়ী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।