ছাত্র-ছাত্রী ভর্তি বিজ্ঞপ্তি

লেখক:
প্রকাশ: ২১ ঘন্টা আগে

রাজবাড়ী আইডিয়াল নার্সিং কলেজ
সজ্জনকান্দা, রাজবাড়ী
ছাত্র-ছাত্রী ভর্তি বিজ্ঞপ্তি
পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং কোর্সে ১ম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নার্সিং এন্ড মিডওয়াইফারি অধিদপ্তর, মহাখালী, ঢাকা এর স্মারক নং-৪৫.০৩.০০০০.০০২.০১.৩২৩.২৬-৬৫১ তারিখ: ০৩/১০/২০২৬ খ্রিঃ মোতাবেক ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ২ (দুই) বছর মেয়াদী ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং কোর্সে গত ০৩/১০/২০২৬ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত ভর্তি পরিক্ষায় কমপক্ষে ৪০ বা তদুর্দ্ধ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের নিকট হতে ভর্তির আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের জন্য আগামী ১০/১১/২০২৬ খ্রিঃ তারিখ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। মেধাক্রমানুসারে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীকে মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে অবহিত করা হবে।
অধ্যক্ষ, রাজবাড়ী আইডিয়াল নার্সিং কলেজ, সজ্জনকান্দা, রাজবাড়ী। ফোন: ০১৭১৬-৪৭২৬২৭।