
মেহেদী হাসান : রাজবাড়ী পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সমন্বয়ে মাদক, বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও অপরাধপ্রবনতা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ জোরদার করার লক্ষ্যে উঠান বৈঠক ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে রাজবাড়ী পৌরসভার বিনোদপুর কলেজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই সমাবেশের আয়োজন করে রাজবাড়ী পৌরসভা।
এ সময় রাজবাড়ী পৌরসভার প্রশাসক কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার তাপস পাল, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব নইম আনসারি, পৌর বিএনপির সাবেক আহব্বায়ক অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল।
এতে বক্তারা মাদক, বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও অপরাধপ্রবনতা প্রতিরোধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলার আহব্বান জানান। সেই সাথে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার কথাও বলেন তারা।
উঠান বৈঠক ও সমাবেশে রাজবাড়ী পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের বাসিন্দা পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও শুশীল সমাজের মানুষ উপস্থিত ছিলেন।
