গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

লেখক:
প্রকাশ: ১০ ঘন্টা আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাসসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রেজাউল করিম মিঠুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া সভায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষক, সাধারণ ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। দিবসটি সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।