
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২ সহদরের পাশে রাজবাড়ী দাড়িয়েছে জেলা পরিষদ।
গত ৩০ অক্টোবর দৌলতদিয়া ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আসর উদ্দিন ও তাঁর ভাইয়ের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন।
সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার (০৪ নভেম্বর ) ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া।
