
স্টাফ রিপোর্টার : এক জীবনে ৩ দেশ, ৩ নাগরিকতা সব হারিয়ে বুধবার সন্ধ্যায় না ফেরার দেশে পারি জমালেন দৈনিক চিত্র পত্রিকার সম্পাদকের পিতা সেকেন আলী মোল্লা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। জমিদারী প্রথা, ব্রিটিশ বিরোধী আন্দোলন, নীল চাষ, পাকিস্থান সৃষ্টি, স্বাধীনতাযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ বহু ঐতিহাসিক ঘটনার বাস্তব স্বাক্ষী সেকেন আলী। তিনি প্রায়ই শিশু কিশোরদের কাছে এসব গল্প তুলে ধরতেন। শিশুরাও তার গল্পশুনে মজা লুটতো।
বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার সূর্যদিয়া মসজিদ চত্ত্বরে সেকেন আলী মোল্লার জানাজা সম্পন্ন হয়। পরে একই গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ১ কনে ও ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
