
স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসনের আয়াজনে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন।
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মীর মনির হোসেন, সিভিল সার্জন ডা. এস.এম মাসুদ সহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আইন-শৃঙ্খলা কমিটির সহ-সভাপতি পুলিশ সুপার মীর মনির হোসেন এ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় অনলাইন জুয়া, সংঘবদ্ধ অপরাধীচক্রের অপতৎপরতা দমন, মাদক ও মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ, যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, আলোচিত কয়েকটি মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার, বাল্যবিয়ে বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকরা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
