কালুখালীতে ইয়াবা সেবনের দায়ে মোবাইল কোর্টে যুবকের ৩ মাসের কারাদণ্ড

লেখক:
প্রকাশ: ৪৮ minutes ago

আদম আলী : রাজবাড়ীর কালুখালীতে ইয়াবা সেবনের দায়ে মোঃ আছাদ শেখ (২০) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াই টার দিকে কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের সোনাপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত মোঃ আছাদ শেখ বালিয়াকান্দি উপজেলার মোঃ নুকাই শেখের ছেলে।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ইয়াবা সেবনের অপরাধে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় কালুখালী থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।