কালুখালীতে জমির বিরোধে মুরগী নিধন করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ

লেখক:
প্রকাশ: ১১ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের চাঁদ মৃগী গ্রামে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৫টি মুরগি হত্যা করে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদ মৃগী মৌজায় ১৩৯ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে মোছাঃ রাহেলা খাতুন, মোছাঃ শামছুন্নাহারের সাথে ইউনুস মল্লিকের বিরোধ চলে আসছিল। ২০১৫ সালে জোড়পূর্বক জমিতে থাকা মূল্যবান গাছ কর্তন সহ জমি দখল করে নেয় ইউনুস মল্লিক। এনিয়ে রাজবাড়ী আদালতে মামলা দায়ের করেন ইমদাদ মল্লিক। এ মামলায় মোছাঃ রাহেলা খাতুন, মোছাঃ শামছুন্নাহারের পক্ষে আদালত থেকে ২০২৫ সালে রায় প্রদান করেন। পরে জমির বৈধ মালিক হিসেবে জমির দখল বুঝে নেয়। জমিটি বুঝে নেওয়ার পর থেকেই একের পর এক মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করে হয়রানি করে আসছে ইউনুস গংরা। গত ৯ নভেম্বর দুপুর ২টার দিকে প্রতিপক্ষের লোকজনকে পরিকল্পিতভাবে ফাঁসানোর জন্য নিজেদের ১৫টি মুরগী হত্যা করে লাল সরদার (৫৫), নিলু সরদার (৫০), সবুজ সরদার (৪৫), রবিউল সরদার (৪০) ও হবিবুর সরদার (৭০) কে আসামী করে মিথ্যা অভিযোগ দায়ের করেছে ইউনুস মল্লিক।
রাহেলা খাতুনের ছেলে রবিউল, স্বামী হাবিবুর রহমান, মোছাঃ শামছুন্নাহারের ছেলে নাজমুল হক লাল, নিলু, সবুজ বলেন, আদালতের রায়ের পর আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমির দখল বুঝে নেই। জমিটি বুঝে নেওয়ার পর থেকেই কোন প্রকার মারামারি বা বিরোধ ছাড়াই কালুখালী থানা, মৃগী পুলিশ তদন্ত কেন্দ্র, সেনা ক্যাম্প, মৃগী ইউনিয়ন পরিষদে একের পর এক মিথ্যা ও বানোয়ারী অভিযোগ দায়ের করে হয়রানী করছে। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার তদন্ত করলেও কোন সত্যতা পায়নি।
তারা আরও বলেন, তাদের কোন বৈধ কাগজপত্র না থাকার পরও মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করছে। আমরা প্রশাসনের নিকট হয়রানীর প্রতিকার দাবী করছি।