গোয়ালন্দ উপজেলা নারী ফুটবল একাডেমির সদস্যদের পাশে দাড়ানোর অঙ্গিকার

লেখক:
প্রকাশ: ৪ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নারী ফুটবল একাডেমির সদস্যদের পাশে দাড়ানোর অঙ্গিকার করলেন জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমির নারী সদস্যরা নিজেদের ক্রীড়া প্রতিভার বিকাশ এবং খেলাধুলায় আরও এগিয়ে যাওয়ার প্রত্যয়ে রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা তাঁদের ক্রীড়া অনুশীলন ও কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী প্রদানের জন্য জেলা পরিষদের প্রশাসকের কাছে আবেদন জানান। তাঁদের আবেদনের প্রেক্ষিতে প্রশাসক আব্দুস সালাম মিয়া প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী প্রদানের বিষয়ে আশ্বস্ত করেন।