বালিয়াকান্দিতে বিনামূল্যে খেসারী ও মশুর ফসলের বীজ ও সার বিতরণ

লেখক:
প্রকাশ: ৫ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে খেসারী ও মশুর ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে বালিয়াকান্দি উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে সার ও বীজ বিতরণ করা হয়। বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম। উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষের সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া। এসময় উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার, কৃষকরা উপস্থিত ছিলেন। পরে ১০০ জন কৃষককে ৫ কেজি মুসুর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এওপি সার বিতরণ করা হয়। ৪০ জন কৃষককে ৮ কেজি খেসারি বীজ ও ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।