রাজবাড়ী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

লেখক:
প্রকাশ: ৪ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ (অক্টোবর/২০২৬) দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পুলিশ লাইন্স রাজবাড়ীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য মাঠ পর্যায়ের প্রথম দিনের বাছাইকৃত যোগ্য প্রার্থীদের দ্বিতীয় দিনের ইভেন্ট ‘‘২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প” পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মীর মনির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের অফিসার ও বিভিন্ন পদ পদবীর পুলিশ সদস্যবৃন্দ সুষ্ঠভাবে দ্বিতীয় দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন। দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে রাজবাড়ী জেলার পুলিশ সুপার চাকরি প্রার্থীদের মাঠ পরীক্ষার কার্যক্রম সম্পর্কে ব্রিফ করেন।
এসময় নিয়োগ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।