রাজবাড়ীতে সম্পত্তি জবরদখল করে ফসল কেটে নেওয়ার মামলায় সাজাপ্রাপ্ত ৫ আসামীর জামিন না মঞ্জুর

লেখক:
প্রকাশ: ৫ ঘন্টা আগে


স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে আদালতের রায়ে পাওয়া সম্পত্তি জবরদখল করে ফসল কেটে নেওয়ার মামলার রায়ে সাজাপ্রাপ্ত ৫ আসামীর জামিন না মঞ্জুর করে-জেল হাজতে প্রেরন করেছে আদালত।
বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে সাজাপ্রাপ্ত ১৪ জন আসামীর মধ্যে ৫ জন আসামী আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আসামীরা হলেন বসন্তপুর ইউনিয়নের মুচিদাহ গ্রামের ফজলু মোল্লার ছেলে লিটন মোল্লা, আছালত মোল্লার ছেলে মান্নান মোল্লা,আদেল উদ্দিন মোল্লার ছেলে ওহাব মোল্লা, রওশন মোল্লার ছেলে খোকন মোল্লা ও মালেক মন্ডলের ছেলে সাদ্দাম মন্ডল।
মামলার বিবরণে প্রকাশ, ২০২৪ সালে আগস্টের ১৫ তারিখে মলয় কুমার বসু বাদী হয়ে রাজবাড়ী সদর আমলী আদালতে ১৪ জনের নাম উল্লেখ করে উল্লেখিত সিআর (চুরি) মামলা দায়ের করেন। তিনি বসন্তপুর ইউনিয়নের মুচিদাহ মৌজার ২২৮ শতাং জমি মামলায় ডিক্রি প্রাপ্ত হলে সরকার এ জমি সরজমিনে তাদের সীমানা পিলার সহ লাল পতাকা নিশানা দিয়ে দখলে দেয়। পরে মামলায় উল্লেখিত আসামীরা বাদীর জমি জোর পূর্বক দখল করে ফসল কেটে নেয় এবং উক্ত জমি জবরদখল করে রাখে। মামলায় উল্লেখিত আদালত ১৪ জনের মধ্যে ৮ জন আসামীকে সাজা প্রদান করা হয়। এর মধে ১ জনকে ১ বছর এবং ৬ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। রায় প্রদান করেন রাজবাড়ী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আরিফ হোসাইন।