গোয়ালন্দে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৮ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : এসআরবি-১০ -এর মাদক বিরোধী অভিযানে রাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকা থেকে ৬ লক্ষ টাকা মূল্যের ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ ঘাট থানার সোহরাব মণ্ডলপাড়ার ভানু মোল্লার ছেলে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রবিবার (২২ নভেম্বর) সকাল ৭টায় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার সোহরাব মণ্ডলপাড়া এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ অভিযানে ২০০ গ্রাম হেরোইন, যার বাজার মূল্য ৬ লক্ষ টাকা সহ একজনকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী তুহিন মোল্লা রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার একটি মাদক মামলার এজাহারনামীয় আসামি।
প্রকাশ থাকে যে, গ্রেপ্তারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে হেরোইন’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক রাজবাড়ী’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার তপন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।