পাংশা-কালুখালী প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আমজাদ হোসেন আর নেই

লেখক:
প্রকাশ: ৩০ minutes ago

মাসুদ রেজা শিশির/ফজলুল হক : রাজবাড়ীর কালুখালী উপজেলার খাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং পাংশা-কালুখালী প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আমজাদ হোসেন আর নেই। রবিবার রাত ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শিক্ষা বিস্তারের পাশাপাশি শিক্ষক সমাজের সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তাঁর মৃত্যুতে স্থানীয় শিক্ষক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মৃত্যু কালে স্ত্রী সন্তানসহ বহু গুনগ্রাহী রেখেগেছেন। সোমবার বিকাল তিন টায় বাদ আসর উপজেলার মৃগী ইউনিয়নের আখরজানী উচ্চ বিদ্যালয় মাঠে মাওলানা সোলাইমান হোসেনের ইমামতিতে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ চাঁদ আলী খান, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান, খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল হাসান রুমা, মরহুম এর বড় ভাই মোঃ তাজুল ইসলাম, ছেলে মোঃ আপন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, সাবেক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মশিউর রহমান বুলু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান গগন, প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন সহ বিভিন্ন শ্রেণীর পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন। জানাজা নামাজ শেষ মরহুমকে তার নিজ গ্রাম আখরজানী পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। মরহুম তার অগচরপ ১স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য আমজাদ হোসেন মাস্টার গত ১৭ নভেম্বর পাংশা কলেজ মোড়ে নামাজ পরে বাড়ী ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার অরোরা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রাত তিনটার দিকে ইন্তেকাল করেন।