বালিয়াকান্দিতে আইনশৃঙ্খলা,সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা

লেখক:
প্রকাশ: ২৭ minutes ago

মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা আইনশৃঙ্খলা এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান মোস্তাফা, উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আলী মিয়া, মমতাজ আক্তার তানিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়া প্রমুখ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধসহ জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এ সময় উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সব দপ্তর, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সচেতন মহলকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।