বালিয়াকান্দিতে ৬৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ২৪ minutes ago

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা হলেন, বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের তারাজুল ইসলামের ছেলে মোঃ ইমন আহমেদ (২০), মৃত জহুরুল মন্ডলের ছেলে মোহাম্মদ মোস্তফা মন্ডল (৩৮) এবং সুরুজ মুন্সির ছেলে মাসুদ মুন্সী (২৯)।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাসুদ মুন্সীর বসতবাড়ি থেকে ৬৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।