জুলাই সনদ বাস্তবায়ন ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দেশব্যাপী অরাজকতার প্রতিবাদে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ ও সমাবেশ

লেখক:
প্রকাশ: ১০ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : জুলাই সনদ বাস্তবায়ন ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অরাজকতা, আইন শৃঙ্খলার অবনতি, সন্ত্রাস নৈরাজ্য ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে রাজবাড়ী জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় রাজবাড়ী আজাদী ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার ৫টি উপজেলার নেতাকর্মীরা জড়ো হন। সেখানে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও রাজবাড়ী জেলা জামায়াতের আমীর মোঃ হাসমত আলী হাওলাদারের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আলিমুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ফরিদপুর অঞ্চল টিম সদস্য ও রাজবাড়ী জেলা শাখার সাবেক আমীর এ্যাড. মোঃ নূরুল ইসলাম। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশীদ, রাজবাড়ী পৌরসভার সাবেক আমীর ডা. মোঃ হাফিজুর রহমান, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সাইয়েদ আহম্মেদ, বালিয়াকান্দি উপজেলার সাবেক আমীর মাওলানা আব্দুল হাই জোয়ার্দার, পাংশা পৌরসভা শাখার আমীর মাওলানা মোঃ লিয়াকত হোসাইন, রাজবাড়ী সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন, পাংশা পৌর শাখার জামায়াতে ইসলামীর সাবেক আমীর কাজী ফরহাদ জামিল রুপু, কালুখালী উপজেলা আমীর মাওলানা মোঃ আঃ রব, বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, গোয়ালন্দ উপজেলা আমীর এ্যাড. মোঃ মোশাররফ হোসেন, ইসলামি ছাত্র শিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের এম তানভীর প্রমূখ। পরে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সারাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সার ডিলার নিয়োগে অনিয়ম, জমি দখল চলছে। আইন-শৃঙ্খলার অবনতি দুর করতে হবে। বর্তমান আওয়ামী লীগ জ¦ালাও পোড়াও শুরু করেছে। সকল নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে।