
মোঃ শাখাওয়াত হোসেন সোহান : রাজবাড়ীর পাংশা উপজেলায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সেবন করার অপরাধে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম নিলিমেশ সরকার (২৭)। তিনি পাংশা উপজেলার পিরালীপাড়া গ্রামের রবিন্দ্রনাথ সরকারের ছেলে।
পাংশা মডেল থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে পাংশা থানা এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় নিলিমেশ সরকারকে আটক করা হয়। পরবর্তীতে পাংশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ মোবাইল কোর্ট পরিচালনা করেন। তাকে তিন মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, শুক্রবার তাকে রাজবাড়ী কারাগারে পাঠানো হয়েছে।
