স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর নিযুক্ত হলেন সাংবাদিক মেহেদী পলাশ

লেখক:
প্রকাশ: ৮ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে গ্রেড-২ পদমর্যাদায় ১বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাংবাদিক, কলামিস্ট ও টক শো ব্যক্তিত্ব মেহেদী হাসান পলাশ। গত ২৫শে নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেহেদী হাসান পলাশকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারী, আধা-সরকারী বেসরকারী প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে ও কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের
তারিখ থেকে এক বছর মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য, মেহেদী হাসান পলাশ দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক। পাশাপাশি তিনি ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি এবং গবেষণা প্রতিষ্ঠান সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনীতি ও নিরাপত্তা বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত পলাশের ইতিহাস ও সংস্কৃতি বিষয়েও বিশেষ অধ্যয়ন রয়েছে। বৈশ্বিক রাজনীতির ঘটনাপ্রবাহ নিয়ে পর্যবেক্ষণ ও লেখালেখিতে তিনি সক্রিয়।
ধর্মীয় মূল্যবোধ, জঙ্গিবাদ, সংখ্যা মানবাধিকার ও দেশপ্রেম তার লেখাবে অন্যতম বিষয়। এ ছাড়া তিনি বেশ কয়েকটি গবেষণাগ্রন্থ রচনা করেছেন।