
স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের খালিশা সোনাপুর গ্রামে গলায় গামছা পেঁচিয়ে জলিল শেখ (৫৮) নামে এক কৃষক আত্মহত্যা করেছে।
শনিবার দিবাগত রাত ১১ টা থেকে তার নিজের বাড়িতে পাওয়া যায়নি। রবিবার সকাল ৮টার দিকে ২জন ব্যক্তি বাঁশ বাগানের পাশ দিয়ে স্যালো মেশিনে ধান ক্ষেতে পানি দিতে যাচ্ছিলেন। এসময় তারা সজনে গাছের ডালে গামছা গলায় ঝুলে থাকা জলিল শেখের মরা দেহ দেখতে পান। খবর পেয়ে রাজবাড়ী সদর থানার এসআই মোস্তাফিজুর মরদেহ উদ্ধার করেন।
বসন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন সরদার বলেন, কৃষক জলিল শেখ একজন কৃষক ছিলেন। তার বাড়ি বসন্তপুর ইউনিয়নের খালিশা সোনাপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল কুদ্দুস শেখের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, গলায় গামছা পেঁচানো অবস্থায় রবিবার সকাল ৯টায় বাঁশ মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।
