
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপজেলা দেওয়ান পাড়া রহমত উল্লাহ কলেজিয়েট স্কুলে গাছ রোপন করেন গোয়ালন্দ উপজেলার যুবদলের সাবেক সভাপতি ও পৌর দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ দেওয়ান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে স্কুল প্রাঙ্গণে তিনি বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি ফারুক দেওয়ান সহ সংশ্লিষ্টরা।
এ-সময় ফরিদ দেওয়ান বলেন, ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। দলের কর্মী হিসেবে এই দিনে প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা রোপণ করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা জরুরি। বিএনপির প্রত্যেক নেতা-কর্মীকে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান তিনি।
