পাংশায় বল্লার চাক মারতে গিয়ে আগুনে ৫ দোকান ও বসতবাড়ি ভস্মিভুত

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

মেহেদী হাসান : রাজবাড়ীর পাংশায় বল্লার চাক মারতে গিয়ে আগুনের সূত্রপাত হয়ে পুড়ে গেছে পাঁচটি দোকান ও একটি বসতবাড়ি। বিকেলে পাংশা উপজেলার বারেক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাজবাড়ী, পাংশা ও কালুখালী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজবাড়ীর ফায়ার সার্ভিস এন্ড সিভেল ডিফেন্স এর সহকারি পরিচালক সোহেল রানা জানান, বারেক মোড় এলাকার বাসিন্দা কাজী মোহরের বাড়ির ছাদে পাটকাঠির মধ্যে বল্লা বাসা বেঁধেছিল। বল্লার চাক নষ্ট করতে সেখানে আগুন দেওয়া হলে তা দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে, রাজবাড়ী, পাংশা ও কালুখালী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রাজবাড়ীর পাংশা বাজার ব্যাবসায়ীর পরিষদের সভাপতি বাহারাম সরদার বলেন, এই অগ্নিকান্ডে আমার নীজের দুটিসহ মোট ৫ টি দোকান পুড়ে ক্ষতিগ্রস্থ্য হয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।