গোয়ালন্দ বিআইডব্লিউটিএ-এর ওজন স্কেলে প্রশাসনের অভিযানে জরিমানা

লেখক:
প্রকাশ: ২ দিন আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন উপজেলা ভূমি অফিস সংলগ্ন বিআইডব্লিউটিএ-এর ওজন স্কেলে নিরাপদ যান চলাচল নিশ্চিতকরণের লক্ষ্যে অতিরিক্ত ওজনবাহী ট্রাক চলাচল রোধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ মুনতাসির হাসান খান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মুনতাসির হাসান খান।
উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, গত সোমবার রাত দশটা থেকে রাত সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলা ভূমি অফিস সংলগ্ন ওয়েট স্কেলে অতিরিক্ত পন্যবাহী ট্রাকে অভিযান পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত ওজন পরিবহনের দায়ে ৫ টি পরিবহনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৪৯ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ধারা ৯২ অনুযায়ী সর্বমোট ২৫ হাজার ৫ শত টাকা অর্থদন্ড এবং অনাদায়ে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান বলেন, অতিরিক্ত পন্য বহন করে রাস্তাঘাটের ক্ষতি করা হচ্ছে এবং জনগণের যান মালের নিরাপত্তা স্বার্থে এখানে অভিযান পরিচালনা করা হয়। তবে অতিরিক্ত পন্য ফেরি পারাপারের সাথে জড়িত রয়েছে বিশেষ একটি চক্র। অভিযানের শুরুতে যেমন গাড়ি পাওয়া যায় কিন্তু পরে আর পসওয়া যায় না। যে কোন বিশেষ প্রক্রিয়ায় বিষয়টি জানিয়ে দেওয়া হয় তখন এই সমস্ত গাড়ি আবার রাস্তা থেকে ফিরে গোয়ালন্দ মোড় এলাকায় চলে যায়। জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান অব্যাহত থাকবে।