
স্টাফ রিপোর্টার : “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়” এ প্রতিপাদ্যে রাজবাড়ীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, জেলা বিসিক কর্মকর্তা চয়ন বিশ্বাস, চেম্বার অব কমার্স’র সভাপতি ইমান উল কারিম, বিসিক মালিক সমিতির সভাপতি বেনজির আহমেদ প্রমুখ। এসময় ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
