
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৪ টি চায়না দুয়ারি সহ মোঃ নবীজুল শেখ (১৯) নামে একজন জেলেকে আটক করেছে দৌলতদিয়া নৌপুলিশের একটি দল।
সোমবার (৩ আগষ্ট) সন্ধ্যায় এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা। আটককৃত মোঃ নবীজুল শেখ পাবনার আমিনপুর থানার ঢালার চর গ্রামের মোঃ জয়নাল শেখের ছেলে।
জানাযায়, সোমবার বিকেল সারে পাঁচটার দিকে দৌলতদিয়া পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪ টি অবৈধ চায়না দুয়ারি সহ একজনকে আটক করা হয়।
দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, জাটকা ও অন্যান্য মাছের সুরক্ষায় পরিচালিত অভিযানে পদ্মা নদী থেকে ৪ টি চায়না দুয়ারি সহ একজনকে আটক করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত জাল দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির হেফাজতে আছে। নদীতে জাটকা সংরক্ষণ ও অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে পদ্মা নদীতে নৌ পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
