রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ও ইলিশ জব্দ

লেখক:
প্রকাশ: ২১ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ও ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ ও প্রশাসন। শনিবার (২৪ অক্টোবর) ১৭ তম দিনে গোয়ালন্দ, রাজবাড়ী সদর ও পাংশা উপজেলায় ৮টি অভিযান পরিচালনা করা হয়েছে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, গোয়ালন্দ উপজেলায় ২টি, রাজবাড়ী সদর উপজেলায় ১টি এবং পাংশা উপজেলায় ১টি মোবাইল কোর্টের প্রস্তুতি নেয়া হয়েছিল। কিন্তু কোনো জেলে আটক হয়নি। তবে ৮৫ হাজার মিটার জাল জব্দ ও ২৯ কেজি ইলিশ আটক করা হয়েছে।