পাংশায় কাজী আব্দুল মাজেদ একাডেমির নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন ও সভাপতিকে সংবর্ধনা

লেখক:
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় কাজী আব্দুল মাজেদ একাডেমির নতুন পরিচালনা পর্ষদের নব নির্বাচিত সভাপতি মোঃ সেলিম মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) পাংশায় কাজী আব্দুল মাজেদ একাডেমি প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাদাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক খান রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, শিক্ষক কল্যাণ ট্রাস্টের সভাপতি শামসুল আলম সোহরাব, পাংশা পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন সরদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী সরদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল ও মোঃ রেজাউল করিম রিংকুসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের নতুন পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি মোঃ সেলিম মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়। পরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন ভবন নির্মাণের মাধ্যমে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন হবে এবং শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে। এর ফলে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।
উল্লেখ্য, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত কাজী আব্দুল মাজেদ একাডেমি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে, প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার্থীদের শিক্ষাদানের পাশাপাশি তাদের জ্ঞান ও মেধা বিকাশে ভূমিকা রেখে চলেছে।
নতুন ভবন নির্মাণের মাধ্যমে প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
এ সময় বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকল পর্যায়ের নেতৃবৃন্দ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী স্থানীয় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।