
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা যুবদলের উদ্যোগে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজবাড়ী জেলা যুবদলের আয়োজনে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শহরে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে ১ নম্বর রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. নেকবর হোসেন মনি, সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মাসুদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, রাজবাড়ী পৌর যুবদলের আহবায়ক শামসুল আলম খান রানা, রাজবাড়ী সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম খয়রু, গোয়ালন্দ পৌর যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন মন্ডল, কালুখালী উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান, বালিয়াকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার, গেয়ালন্দ উপজেলা যুবদলের সদস্য সচিব সানাউর রহমান সানু প্রমূখ। এছাড়া এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে দেশে বিএনপিসহ যুবদল শান্তিপূর্ন ভাবে দলীয় কর্মসূচি পালন করতে পারেনি। হামলা-মামলায় জর্জরিত থাকার পরও রাজবাড়ী জেলা যুবদল দমে যায় নাই। আন্দোলন সংগ্রামে যুবদল রাজপথে ছিল, এবং এখনও আছে, ভবিষতেও থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানে নের্তৃত্বে স্বৈরাচার হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় অআনা হবে।
