রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

লেখক:
প্রকাশ: ৬ দিন আগে

রুবেলুর রহমান : জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে রাজবাড়ীতে নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে ৫ আগস্ট সকাল সাড়ে ৯টায় জেলা শহরের শ্রীপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ১০টায় পৌরসভা মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়া পৌরসভা মিলনায়তন সহ গোয়ালন্দ মোড়, কালুখালী, পাংশা ও বালিয়াকান্দি উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে জুলাই আন্দেলনের উপর বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যত্তিক দুর্লভ আলোকচিত্র/প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী করা হবে।
এদিকে বাদ জোহর, আসর ও মাগরিব পর জেলা ও উপজেলা পর্যায়ের সকল ধর্মীয় উপাসনালয়ে জুলাই শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত ও জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করতে বলা হয়েছে সংশ্লিষ্ঠদের।
অন্যদিকে সারাদিন ডা. আবুল হোসেন ট্রাস্ট, রাজবাড়ী শিশু পার্ক ও টাউন হল ডিসি পার্ক সহ জেলার বিভিন্ন বিনোদনমূলক স্থান শিশুদের জন্য সকাল-সন্ধ্যা উন্মুক্ত রাখা এবং বিনা টিকেটে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া জেলা সদর হাসপাতাল, জেলা কারাগার ও সরকারী শিশু পরিবার (বালিকা)য় প্রীতিভোজের আয়োজন এবং সেই সাথে জুলাই স্মৃতিস্তম্ভ আলোকসজ্জা করা সহ জেলার প্রধান প্রধান সড়ক জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশান দ্বারা সজ্জিত করতে সংশ্লিষ্ঠদের নির্দেশনা দেওয়া হয়েছে।
অপরদিকে জেলা শিল্পকলা একাডেমি ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করতে বলা হয়েছে সংশ্লিষ্ঠদের। ২৮ জুলাই জ্লুাই গণঅভ্যুথ্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত হয়।